বন্যায় ১ হাজার ৫১৫ হেক্টর জমির ফসলের ক্ষতি
টানা বৃষ্টি, উজানের পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র ও তিস্তা নদের পানি বেড়ে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটাসহ চার উপজেলার ১ হাজার ৫১৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী জেলায় রোপা আমন ১ হাজার ৪৯৫ হেক্টর ও শাকসবজির ক্ষেত ২০ হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। এসব জমিতে রয়েছে ধান, শাকসবজিসহ বিভিন্ন ধরনের ফসল। এতে হাজারো কৃষক চরম বিপাকে পড়েছেন। অবশ্য বন্যার পানি কমতে থাকায় ক্ষয়ক্ষতি কম হবে বলে কৃষি বিভাগ মনে করছে।
গাইবান্ধার চার উপজেলার শতাধিক চর-দ্বীপ চরের ব্রহ্মপুত্র ও তিস্তা নদের ধারে ওই এলাকাতেই আমনসহ অন্যান্য শাকসবজি বেশি হয়। বন্যায় তলিয়ে গেছে রোপা আমন ও শাকসবজিসহ বেশকিছু ফসলের ক্ষেত। এখনো চরাঞ্চলের ফসলি ক্ষেত ডুবে আছে। এতে অনেক কৃষক পরিবার আর্থিক ক্ষতির মুখে পড়েছে। সরকারিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এ পর্যন্ত নির্ধারণ করা হয়নি।
কৃষকরা জানিয়েছে, বন্যার পানির নিচে তলিয়ে আছে ফসলের জমি। ইতোমধ্যে ধানগাছ পচতে শুরু করেছে। তবে পানি কমতে থাকায় তাদের মনে আশার সঞ্চার হয়েছে। এদিকে ফসল হারিয়ে কৃষকদের মাঝে চরম হতাশা নেমে এসেছে। বেশিরভাগ কৃষক এনজিও, ব্যাংক অথবা চড়া সুদে মহাজনের কাছ থেকে ঋণে টাকা এনে ধান চাষ করেছেন। এখন বন্যায় ফসলহানিতে তারা দুচোখে অন্ধকার দেখছেন।
ফুলছড়ির গাবগাছি গ্রামের কৃষক হাবিবুর রহমান (৪৫) বলেন, ৪ বিঘা জমিতে আমন ধানের চারা রোপণ করেছিলাম। পানিতে ডুবে সব নষ্ট হয়ে গেছে।
ওই গ্রামের আব্দুর রহিম (৪৮) বলেন, ৭ বিঘা জমিতে আমন ধান ও বেশকিছু শাকসবজি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। ধার-দেনায় আবাদ করে এখন বিপাকে পড়েছি। তিনি বলেন, গাবগাছি গ্রামের প্রায় সব কৃষক কমবেশি ক্ষতির শিকার হয়েছেন। অনেকের গাঞ্জিয়া ধানের বীজতলা, বেগুনের বীজতলা, করলা, কাকরোল, পটল পুরোপুরি নষ্ট হয়ে গেছে।
ওই ইউনিয়নের খোলাবাড়ী গ্রামের শফিকুল ইসলাম (৩৩) বলেন, আমার ১৬ বিঘার জমির আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছি। এসব জমিতে গাঞ্জিয়া ধানের আবাদ করার বীজতলাও নষ্ট হয়েছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, আশা করছি দু-এক দিনের মধ্যে পানি আরো কমে যাবে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সদরসহ চার উপজেলার বন্যায় ১ হাজার ৫১৫ হেক্টর ফসলের ক্ষতির মধ্যে রোপা আমনের ১ হাজার ৪৯৫ হেক্টর এবং শাকসবজির ২০ হেক্টর ক্ষেত পানিতে তলিয়ে গেছে।
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মাসুদুর রহমান বলেন, বন্যার পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। ক্ষতিগ্রস্ত ফসল ও বন্যাপরবর্তী করণীয় বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে।
এমএসএম / জামান
তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার
সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ
বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮
সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা
ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন
নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু
কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা
বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র
জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি
পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ