ঋতুরাজ বসন্তে হারিয়ে যাচ্ছে কোকিলের কুহু কুহু ডাক
ঋতুরাজ বসন্তের আগমনে কোকিলের সুরেলা কণ্ঠে 'কুহু কুহু' ডাকে মুখরিত হয়ে ওঠে বাংলার প্রকৃতি। এ যেন এক বিরহী ব্যঞ্জনার আবেগময়ী ডাক। ফাগুনের উষ্ণ হাওয়ায় কোকিলের ডাক বিরহী বেদনাকে আরো মধুর করে তোলে।
গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ, শহর কিংবা উপশহরের আশপাশের গাছ-গাছালির নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় দূর থেকে ভেসে আসা কোকিলের সুমধুর সুরে প্রাণের মাঝে ঝঙ্কার তোলে। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় যান্ত্রিক জীবনে এখন কোকিলের ডাক ছাড়াই বসন্ত আসে চলে যায়। সারা দেশেই এখন আর আগেরমতো কোকিলের ডাক শোনা যায় না। বাংলার প্রকৃতি থেকে হারিয়ে যেতে বসেছে সুরেলা কোকিলের ডাক।
এ বিষয়ে বারহাট্টা সরকারি ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জগলুল হায়দারের সাথে কথা বললে তিনি সকালের সময়কে বলেন, 'কুকুলিডি' গোত্রের অন্তর্গত মাঝারি আকারের পাখি কোকিল মূলত গ্রীষ্ম প্রধান দেশের সৌন্দর্য হলেও এদের কিছু প্রজাতি পরিযায়ী প্রকৃতির হয়ে থাকে। এদের খাদ্য হয় সাধারণত পোকামাকড়, তাদের ডিম ও লার্ভা এবং নানা ধরনের ফল।
তিনি আরও বলেন, ভোরের আলো ফোটার সাথে সাথেই কোকিলের কলতানে মুগ্ধ হয় গোটা জনপদ। এইক্ষেত্রে ছেলে কোকিল পাখিই কুহু কুহু সুরে গান গায়। প্রজননের সময় উপস্থিত হলে ছেলে কোকিল এক দেড় সেকেন্ডের ব্যবধানে এক উচ্চ স্বরের শব্দ প্রস্তুত করে তাদের সঙ্গিনীকে আহ্বান জানানোর জন্য।
বাউসী অর্দ্ধচন্দ্র স্কুল ও কলেজের বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক বিজয় চন্দ্র দাস বলেন, বসন্তকালে কোকিলের কুহুতান যতক্ষণ না শোনা যায় ততক্ষণ মনেই হয় না যে বাংলায় বসন্তকাল সত্যিই এসে গেছে। বসন্তের কোকিল বাংলার একটি পরিচিত পাখি। এদের চমৎকার গান বসন্তকালকে মুখরিত করে রাখে। বর্তমানে কোকিল আছে শুধু সাহিত্যের পাতায়, মানুষের মুখে, গানে-বাগধারায়। কোকিলকণ্ঠী, বসন্তের কোকিল-এমন কত না উপমায় কোকিল ব্যবহৃত হয়। কোকিলের কুহুতান ছাড়া বসন্ত ভাবা যায় না। তবে বসন্তের আগমনে গাছের ডালে কোকিল আর আগের মতো দেখাই যায় না। আমাদের নতুন প্রজন্ম এসব নিয়ে ভাবে না। কোকিলের বংশধারা অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত