ঘোড়াঘাটে আবারও আওয়ামী লীগের-২নেতা গ্রেপ্তার
দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
বুধবার রাতভর অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান (৬৫) ও একই ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল ইসলাম (৬০)। মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বিকালে বৈষম্যবিরোধী ছাত্র- জনতা মিছিল নিয়ে পৌর শহরের বাসস্ট্যান্ডে যায়। সেখানে আন্দোলনকারীদের ওপর হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মিরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। সেই সাথে যানবাহন ভাংচুর, মোটরসাইকেল ও দোকানঘরে অগ্নিসংযোগ করা হয়। পরে ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর ২৪শে আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্র দলের সদস্য শহীদ শেখ বাদী হয়ে থানায় এ মামলা করেন। এতে উপজেলা আওয়ামী লীগের নেতা- কর্মিসহ ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করা হয়।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আজ বুধবার আদালতে সোপর্দ করা হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ