শান্তিগঞ্জে বিএনপির কমিটি প্রত্যাখান করে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন
নবগঠিত শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি প্রত্যাখান করে বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় শান্তিগঞ্জ বাজার চত্বরে বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করেন। এর আগে সংবাদ সম্মেলন করে নবগঠিত কমিটিতে আওয়ামী দোসরদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে কমিটি প্রত্যাখান করা হয়।
সংবাদ সম্মেলন বক্তারা বলেন , আওয়ামীলীগের সুবিধাভোগী ও পৃষ্ঠপোষকরা শান্তিগঞ্জ উপজেলা বিএনপির কমিটিতে পুরষ্কৃত হয়েছে। আওয়ামী দোসরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কমিটি করা হয়েছে। ত্যাগীদের বাদ এই কমিটি করায় তৃণমূলের নেতা-কর্মীরা নবগঠিত কমিটি প্রত্যাখান করছেন। বিগত সময়ে যারা দলের জন্য আন্দোলন সংগ্রাম করেছে তাদের মূল্যায়ন করা হয় নাই। আওয়ামী দোসরদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানান তারা৷
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ছলিব নূর বাচ্চু, সহ সভাপতি ইসমত পাশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান, বিএনপি নেতা সেলিম আহমেদ, আব্দুল লতিফ, শান্তিগঞ্জ উপজেলা জাসাসের আহবায়ক নাজমুল হোসেন, জেলা জাসাসের সদস্য এসএম রাবেদ, বিএনপি নেতা শের আলম শিশু, আব্দুস শাহিদ, জমির মিয়া, ওয়াকিব মিয়া, যুবদল নেতা আব্দুল কাইয়ুম, মোফাসসির আহমদ, মোরশেদ আহমদ, ছাত্রদল নেতা রেজওয়ান, শিপন ও ইমনসহ আরো অনেকে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত