বারহাট্টায় ফসলের ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন
যে কৃষক যোগায় ক্ষুধায় অন্ন, সে কৃষক আজ কেনো বিপন্ন’ প্রতিপাদ্যে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্যের দাবিতে বারহাট্টায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ কৃষক ঐক্য পরিষদের সহ. সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কৃষক নেতা সাদ ইবনে হোসাইন বলেন, কৃষকরা নিজের জীবন ধারনের নিশ্চয়তা না পেলেও তারা দেশের মানুষের খাদ্যের যোগান দিচ্ছেন। কৃষিতে মুক্তবাজার অর্থনীতির প্রভাব, জলবায়ুর পরিবর্তনের চ্যালেঞ্জ ও রাষ্ট্রের অমনোযোগের কারণে দেশের কৃষি ও কৃষক বহুমাত্রিক সমস্যায় জর্জরিত।
তিনি আরও বলেন, কৃষিতে উৎপাদন ব্যয় বৃদ্ধি, বহুজাতিক কোম্পানির বীজ, সার, কীটনাশক, যান্ত্রিক সেচ নির্ভরতা কৃষির বিকাশ এবং ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকরা কৃষিতে টিকতে পারছে না। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্যসহ সর্বক্ষেত্রে কৃষকরা সুবিধা বঞ্চিত হচ্ছেন।
নেত্রকোনা জেলা আহ্বায়ক আবুল বাসার বলেন, কৃষি বাজার ব্যবস্থাপনায় ত্রুটিপূর্ণ থাকায় এক শ্রেণির আড়ৎদার, ফড়িয়া ও মধ্যস্বত্ত্ব ভোগীদের কাছে কৃষকরা জিন্মী হয়ে পড়ছে। কৃষক উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ থেকে শুরু করে উৎপাদিত কৃষি পণ্য বিক্রি পর্যন্ত সর্বক্ষেত্রে কৃষকরা ঠকছেন ও প্রতারিত হচ্ছেন।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক ঐক্য পরিষদের বারহাট্টা সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক, মোঃ হাফিজুর রহমান, সদস্য, তপন চৌধুরী, মোঃ আব্দুস সালামসহ বিভিন্ন এলাকা থেকে আসা প্রান্তিক কৃষকরা।
এ সময় সংগঠনের পক্ষ থেকে দেশের কৃষি অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে কৃষিপণ্যের ন্যায্যমূল্য ও কৃষকদের অধিকার আদায়ের জন্য ১০ দফা দাবি তুলে ধরা হয়।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত