ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কর্ণফুলীতে জমি সংক্রান্ত জেরে হামলা ও বসতবাড়ি ভাংচুরের ঘটনায় ৪জনের বিরুদ্ধে মামলা


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী  photo মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
প্রকাশিত: ২৮-২-২০২৫ বিকাল ৬:৫২

চট্টগ্রামের কর্ণফুলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিক্ষের ওপর সন্ত্রাসী হামলা ও বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে,হামলায় একই পরিবারের ৩জন আহত হয়েছে। এঘটনায় আহতের ছেলে আলী নুর (৩৪) বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে কর্ণফুলী থানার একটি মামলা দায়ের করেছেন।
 যার মামলা নং ১৯।

(২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউপির ৯নং ওয়ার্ড বোবার বাপের বাড়িতে এঘটনা ঘটে। এজাহারভূক্ত আসামিরা হলেন, ফজল আহমদের ছেলে আব্দুর রাহাত রাকিব (২৮), আব্দুল রাজ্জাক প্রঃ সাকিব (২৫), মো: আকিব (১৯) ও ফজল আহমদের স্ত্রী বুলু বেগম (৫১)।

মামলা সূত্রে জানা যায়,জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২৪ ফেব্রুয়ারি সকালে আসামিরা বাদীর বাড়িতে এসে ভাংচুর শুরু করলে বাদীর পিতা মো: আব্দুল সালাম ভাংচুরে বাধা দিলে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালালে আহত আব্দুল সালাম'কে বাঁচাতে বাদীর মা এবং বড় ভাই এগিয়ে আসলে তাদের ওপরেও হামলা চালায় আসামি'রা। পরে আশপাশের লোকজন জড়ো হলে আসামি'রা প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। 

এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরিফ জানান, হামলার ও ভাংচুরের ঘটনায় একটি মামলা রুজু  হয়েছে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়