ঘোড়াঘাটে রহিম শাহ ভান্ডারীর মাজারে ভাংচুর, অগ্নিসংযোগ
দিনাজপুরের ঘোড়াঘাটে বিরাহিমপুর গুচ্ছগ্রামে অবস্থিত রহিম শাহ ভান্ডারী বাবার মাজার পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ তৌহিদি জনতা। এসময় মাজার থেকে পালিয়ে গেছে মাজারের খাদেম এবং বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তরা। উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম,হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ্,ঘোড়াঘাট থানার ওসি মো.নাজমুল হকসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেনের প্রচেষ্টায় মাজার থেকে একটি সিন্দুক উদ্ধার করা হয়েছে।স্থানীয় ভান্ডারী গং কর্তৃক কুরআন অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে তৌহিদী জনতার লাঠি মিছিল শেষে কথিত পীর গাউসূল আজম বাবা রহিম শাহ ভান্ডারীর মাজারে ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে মাজারের মুল স্তম্ভ। এ সময় উপজেলার প্রায় ২/৩ হাজার তৌহিদী জনতা বিক্ষোভ ও লাঠি মিছিল, ভাংচুর ও অগ্নি-সংযোগে অংশগ্রহণ করেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে দলমত নির্বিশেষে উপজেলার ধর্মপ্রাণ মুসলমান ও তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ ও লাঠি মিছিল বের হয়ে মাজারে গিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় মাজার এলাকার বিভিন্ন স্থাপনা ও ওরশের নামে গান-বাজনা, খাবার আয়োজনের বিভিন্ন সামগ্রী ভাংচুর ও অগ্নি সংযোগ ও লুটপাট করা হয়েছে।
স্থানীয় জনতা অভিযোগ করে জানান, কথিত পীরের এই মাজারে অসামাজিক কার্যকলাপ, জিকিরের নারী-পুরুষ একত্র হয়ে গান-বাজনা ও ভণ্ডামি করে থাকে।
এগুলিকে কোনভাবেই ইসলাম সমর্থন করেনা। মুসল্লিরা আরও বলেন, এই অনৈতিক কাজ বন্ধের দাবীতে আমরা এর আগে বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ করেছি। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি সহ উর্ধতন কর্মকর্তা বরাবর স্মারকলিপিও দিয়েছি। কিন্তু কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় আমরা এ ব্যবস্থা গ্রহণ করেছি। ইসলাম ও ধর্মের নামে কোন ধরণের নোংরামি আমরা ধর্মপ্রাণ মুসল্লিরা জীবন থাকতে কোন ভাবেই বরদাস্ত করবো না। শেষে সন্ধ্যা সাড়ে ৭টার সময় স্থানীয় ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেনের প্রচেষ্টায় মাজার থেকে একটি সিন্দুক উদ্ধার করা হয়। তবে সিন্দুকের মধ্যে কি আছে তা সঠিক তথ্য জানা যায়নি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ