সংস্কারের মধ্যদিয়ে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের দাবি
অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে মানববন্ধন করছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
শনিবার (১ মার্চ) বেলা সোয়া ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সমাজকর্মীসহ বিভিন্ন শেণি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এ সময় সমাবেশে সুজন, নোয়াখালী জেলা কমিটির সভাপতি মোল্লা হাবিবুর রাছুল মামুন অ্যাডভোকেট, সাধারণ সম্পাদক সম্পাদক আবু নাছের মঞ্জু, বেগমগঞ্জ উপজেলা কমিটির সভাপতি গোলাম মহিউদ্দিন নসু, সাংবাদিক মাহবুবুর রহমান, নারী নেত্রী নাছিমা মুন্নি, অবসরপ্রাপ্ত শিক্ষক সাহিদা পারভীন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা নোয়াখালীসহ সারাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণসহ অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সাথে সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে সমাজ বিনির্মাণের দাবি জানান।
এমএসএম / এমএসএম
সিলেটে নকল ও নিষিদ্ধ পণ্য তৈরির কারখানায় যৌথ অভিযান: ১ জনের কারাদণ্ড, ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা
উলিপুরে অটোরিকশার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু
কেশবপুরে পরকীয়া দেখে ফেলায় দম্পতিকে হত্যা: প্রেমিক যুগল গ্রেপ্তার
পোশাকশিল্প অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি
শ্রমিক অসন্তোষ ঘিরে টঙ্গীর শিল্পাঞ্চলে সতর্ক বিএনপি, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের অবস্থান
ওসমানীনগরে প্রেমিকার বাবার ছুরিকাঘাতে যুবক নিহত: মহাসড়ক অবরোধ
বেনাপোল সীমান্তের পেট্রাপোলে বিজিবি বিএসএফ উচ্চ পর্যায়ের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত
সরকারি অফিসে কর্মদিবসে জন্মদিন পালন: উলিপুরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাণ্ডে সমালোচনা
বিজ্ঞানের যুগেও উল্লাপাড়ায় হিজল গাছকে ঘিরে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ডালপালা
ধামরাইয়ে দুই ইটভাটায় অভিযান, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
মেহেরপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে জেলা পরিষদ প্রশাসক ও বিএনপি নেতাদের আকস্মিক পরিদর্শন
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ১৩ লাখ টাকার নিষিদ্ধ শাপলাপাতা মাছ ও জাটকা জব্দ