খুবি রিসার্চ সোসাইটির (KURS) সিভি ও SOP লেখার কর্মশালা
খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি (KURS) গতকাল ২৮ শে ফেব্রুয়ারি (শুক্রবার) ০১ নম্বর একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটার আয়োজন করেছে "মাস্টার দ্য আর্ট অব সিভি, কভার লেটার, অ্যান্ড SOP রাইটিং উইথ KURS!"শীর্ষক কর্মশালা।
কর্মশালাটি শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের সিভি, কভার লেটার এবং SOP লেখার কৌশল শেখানোর মাধ্যমে তাদের ক্যারিয়ার গঠনে সহায়তা করার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়।
মূল বক্তার গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা
কর্মশালায় ইংরেজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. ফিরোজ মাহমুদ আহসান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি অংশগ্রহণকারীদের চাকরি, স্কলারশিপ এবং উচ্চশিক্ষার জন্য কার্যকরী সিভি ও কভার লেটার তৈরির কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
অংশগ্রহণকারীদের কর্মশালায় সক্রিয়ভাবে আলোচনা ও ইন্টারেকটিভ সেশন-এ অংশ নেন। তাদের ভিতর ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক আরও কার্যকর কর্মশালা আয়োজন করবে এমন প্রতিশ্রুতি দিয়েছে।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?