দৌলতদিয়া ঘাট থেকে ৭ চাঁদাবাজ গ্রেফতার
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া ফেরিঘাট। এখানে ঢাকামুখী গাড়ির জ্যাম-জট নিত্যদিনের অংশ। দৌলতদিয়া ঘাটে ট্রাক পারাপারের নামে টিকিট কাটাকে বাণিজ্য করে সিন্ডিকেট করে রেখেছে একটি দালাল চক্র।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) পুলিশের এক এজাহার সূত্রে জানা যায়, সোমবার রাতে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি মুরগিবোঝাই ছোট ট্রাক ফেরি পারাপারের জন্য দৌলতদিয়া ঘাটে এলে ট্রাফিক জ্যামে আটকা পড়ে। এই সুযোগেই ওই চাঁদাবাজ চক্র মুরগির ট্রাকের ড্রাইভারের কাছ থেকে নদী পার হওয়ার জন্য ৪ হাজার ৫০০ টাকা চাঁদা দাবি করে। মুরগির ট্রাক ড্রাইভার টাকা দিতে অস্বীকার করলেই তারা ট্রাক থেকে ড্রাইভারকে নামিয়ে বেধড়ক মারধর করে।
ট্রাক ড্রাইভার রুহুল হোসেন ও হেলপার আল আমিন জানান, চাঁদাবাজরা যখন তাদের মারধর করছিল তখন তারা চাঁদাবাজদের হাত থেকে বাঁচার জন্য চিল্লাচিল্লি শুরু করেন। চিল্লাচিল্লি শুনে স্থানীয় জনতা এসে ৭ চাঁদাবাজকে আটক করতে সক্ষম হয় এবং তিন-চারজন পালিয়ে যায়। ট্রাক ড্রাইভার ও হেলপারের ডাক শুনে ঘটনাস্থলে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ হাজির হয় এবং ৭ আসামিকে হেফাজতে নেয়।
আটককৃত ৭ চাঁদাবাজ হলো- দৌলতদিয়া ইউনিয়ন এলাকার সিদ্দিক কাজীপাড়ার রহমান মণ্ডলের ছেলে শুভ মণ্ডল, নাসির সর্দারপাড়ার সালাম সরদারের ছেলে জাহিদ সরদার, ছাত্তার মেম্বারপাড়ার মোস্তফা সরদারের ছেলে মনিরুল ইসলাম রনি, দেওয়ানপাড়ার সালাম মোল্লার ছেলে সাকিব মোল্লা, মজিদ শেখের পাড়ার শুকুর আলীর ছেলে জাকির হোসেন, শাহাদাত মেম্বারপাড়ার বারেক শেখের ছেলে নান্নু শেখ, হোসেন মণ্ডলপাড়ার আজগর প্রামাণিকের ছেলে সেলিম প্রামানিক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আটককৃত আসামিদের মঙ্গলবার রাজবাড়ী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক