ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

আরাফাত রহমান কোকো স্মৃতি স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ২-৩-২০২৫ দুপুর ২:২৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ মার্চ) বিকাল ৪টায় উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের জাফর নগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয় মাঠে নুনাছড়া যুব সংঘের আয়োজনে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী'র সভাপতিত্বে ও পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ মোবারক হোসেন জামশেদের সঞ্চালনায় উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক যুগ্ম-মহাসচিব অধ্যাপক লায়ন মোঃ আসলাম চৌধুরী এফসিএ। 

প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, ছাত্রসমাজকে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করার জন্য খেলাধুলা ও সুস্থ বিনোদনের বিকল্প নেই। আগামী দিনের দেশ পরিচালনা করার জন্য সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিকের অনেক বেশী প্রয়োজন। তাই নিজেদেরকে সেভাবে তৈরী করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ইউসুফ নিজামী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক জহুরুল আলম জহুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী সুজা উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরছালিন, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার মোঃ আবুল মুনছুর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বাবু জিতেন্দ্র নারায়ণ নাটু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাঈল হোসেন, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আইনুল কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, ২নং বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম, সৈয়দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মনসন আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ মহসিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ সৈকত এবং যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, জাফর নগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায়, সীতাকুণ্ড ডিগ্রী কলেজের এডহক কমিটির সদস্য মোঃ বখতিয়ার উদ্দিন, পৌরসভা ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক নুর আলম বাবুল, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য হেলাল উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

উক্ত ফাইনাল খেলায় খোশাল মহুরী বাড়ীকে ০-১ গোলের ব্যবধানে হারিয়ে নুনাছড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ গ্রহণ করে। খেলা শেষে অতিথিবৃন্দ দুইদলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এমএসএম / এমএসএম

জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত

বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ

কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী

রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ

মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা

দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!

উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১