কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১
পঞ্চগড়ের বোদায় জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আজিম উদ্দীন বাচ্চু (৫৫) নামের ব্যাক্তিকে গ্রেফতার করেছে বোদা থানা পুলিশ। গতকাল গভীর রাতে অভিযোগের ভিত্তিতে বানিয়াপাড়া গ্রামের অভিযুক্তের বাড়ী থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আজিম উদ্দীন বাচ্চু বোদা পৌর সদরের বানিয়াপাড়া গ্রামের মৃত আসিরুদ্দীন এর পুত্র।
পুলিশ জানায়, অভিযুক্ত আজিম উদ্দীন বাচ্চু কিশোরীকে ভয়ভীতি, হুমকি প্রদর্শন ও বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন মর্মে কিশোরীর পিতা আজিম উদ্দীন বাচ্চুকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করলে পুলিশ রাতেই ওই এলকায় অভিযান চালিয়ে অভিযুক্তের বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পৌর সদরের বানিয়াপাড়া গ্রামে অবস্থিত আসামীর বাড়ীতে পরিচালিত মাদরাসায় পড়ালেখা করাকালীন ধর্ষণের শিকার কিশোরীকে ২০২২ সালে জোরপূর্বক আসামীর শয়ন ঘরে ধর্ষণ করে তার ভিডিও ও নগ্ন ছবি ধারণ করে রাখে। পরবর্তীতে ওই ভিডিও ও নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে ২০২২ সাল থেকে শতশত বার ধর্ষণ করে বলে উল্লেখ্য করা হয়। পরবর্তীতে কিশোরীর বাড়ীতে গিয়ে দৈহিক মেলামেশা করার চাপ দিলে কিশোরী তার পিতাকে ঘটনাটি জানায়।
এ বিষয়ে বোদা থানার ওসি জানান, অভিযোগের প্রেক্ষিতে আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন