মৎস্য ও প্রাণি সম্পদ ব্যাংক তৈরি কার্যক্রম শেষ পর্যায়ে: উপদেষ্টা ফরিদা আক্তার
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, কৃষি ব্যাংকের মতো মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক তৈরির কার্যক্রম শেষ পর্যায়ে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এতে তারা সন্তুষ্ট হয়ে সেটি বাংলাদেশ ব্যাংকে দিয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক স্বীকৃতি দিলে দ্রুতই মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংকের কার্যক্রম শুরু হবে। এই ব্যাংক চালু হলে গ্রামে-গঞ্জে দাদন ব্যবসা বন্ধ হয়ে যাবে। এতে বিভিন্ন প্রজাতির মাছ, বিশেষ করে ইলিশের দাম কমে যাবে। তিনি আরও বলেন, সারা বছর সুলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করা হবে। জেলা থেকে উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের মাঝে সুলভ মূল্যের এই পণ্যগুলো পৌঁছে দেওয়া হবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে ১মার্চ বিকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে সাধারণ মানুষের মাঝে সুলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় ৩৮ টাকা হালি ডিম, ২৫০ টাকা কেজি ব্রয়লার মুরগি, ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস ও ৮০ টাকা লিটার হিসেবে দুধ বিক্রি করা হয়। এ সময় উপদেষ্টা ফরিদা আখতার শুক্রবার বিকেলে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকেও শুভ কামনা জানান।
তিনি আরও বলেন, ‘বিভিন্ন দেশে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ দুটি একত্রে থাকে। কিন্তু আমাদের দেশে কেন যে আলাদা সেটি বুঝি না! কৃষিজমিতে যে কীটনাশক দেওয়া হয়, সেটি মাছ এবং গরু-ছাগলের জন্য ক্ষতিকর। যারা পশু পালন করেন, তাঁদের খেয়াল রাখা উচিত—যেন ওই খামারের আশপাশে কেউ জমিতে যেন কীটনাশক দিতে না পারে।’ এ জন্য সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাকে অবহিত করারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে টাঙ্গাইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আব্দুল্যাহ আল মামুন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি