ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নবীনগরে নানান আয়োজনে ভোটার দিবস পালিত


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি photo নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২-৩-২০২৫ বিকাল ৫:৫০

তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সপ্তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২ মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে একটি র‌্যালি বেড় হয়ে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন চত্বরে এসে শেষ করে। পরে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু মোছার সভাপতিত্বে ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার সুমন ভূইয়ার সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার রুহুল আমিন, উপজেলা সমবায় অফিসার মোঃ ইব্রাহিম খলিল, নবীনগর থানার সহকারী অফিসার মোনাফ, কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান, নবীনগর প্রেসক্লাবের সদস্য মমিনুল হক রুবেল, সাংবাদিক অলিউল্লাহ, সাংবাদিক সুহেল খান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে তাই সঠিক তথ্যে ভোটার হবো।
জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি সঠিক জায়গায় ভোটের মাধ্যমে তা আমরা প্রয়োগ করব। সঠিকভাবে ভোটার হওয়ার জন্য নির্বাচন অফিস, জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ সচেতন হলে নির্ভুলভাবে ভোটার তালিকা তৈরি করা সম্ভব।

জাতীয় পরিচয়পত্রের সুফল বিষয়ে বক্তারা আরো বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেকক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। তাই সকল যোগ্য নাগরিকেরই উচিৎ তাদের বয়স আঠারো বছর হলেই স্ব-উদ্যোগে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়া।

দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসে বিভিন্ন ভোটার সেবা কার্যক্রম প্রদানের লক্ষ্যে দিনব্যাপী সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক

জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি