ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় সাবেক ডিসি এসপির বিরুদ্ধে গুম খুনের অভিযোগে মানববন্ধন


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৩-৩-২০২৫ দুপুর ২:৩৬

পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান  সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানের বিরুদ্ধে অবৈধ নির্বাচন, খুন, গুমে অংশ নেওয়া সহ নানা অপকর্মের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল  ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগী পরিবার ও সচেতন সাতক্ষীরা বাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন ২০১৩ থেকে ২০১৪ সালে সাতক্ষীরায় পুলিশের গুলিতে অর্ধ শতাধিক জামায়াত— শিবির ও বিএনপির নেতা কর্মীর  হত্যার নৈপথ্যে ছিলেন তৎকালিন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুল কবির ও ডিসি  নাজমুল আহসান। স্বৈচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার আস্থাভাজন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুল কবির ও বাংলাদেশ  থেকে পালিয়ে যায়। তবে বহাল তবিয়াতে আছেন স্বৈরাচার শেখ হাসিনার অবৈধ নির্বাচন ও খুন গুমে অংশ নেওয়া পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।

অবিলম্বে সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানকে গ্রেফতার করে আইনের আওতায় না আনলে সাতক্ষীরায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

 মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহাম্মেদের কাছে একটি স্মারক লিপির প্রদান করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু