শান্তিগঞ্জে আন্তঃজেলা ডাকাতদলের সর্দারসহ ৬ ডাকাত গ্রেফতার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাতদলের কুখ্যাত সর্দার মর্তুজ আলীসহ মোট ছয়জন ডাকাত গ্রেফতার হয়েছে। অভিযানে একটি দেশীয় তৈরি পাইপগান, চারটি কার্তুজ, দুটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি ছুরি, একটি শাবল, ৮ হাজার ১৯০ টাকাসহ অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রবিবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় শান্তিগঞ্জ থানাধীন পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ বাজার থেকে ডাকাতদলের প্রধান মর্তুজ আলীকে (৩৮) গ্রেফতার করা হয়। তিনি শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। পুলিশি জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আরও পাঁচজন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন দিরাই থানার মির্জাপুর গ্রামের কফিল মিয়া (৪২), সিলেট জালালাবাদ থানার হেংলাকান্দি নোয়াগাঁও গ্রামের মিজানুর রহমান (৫০), শান্তিগঞ্জ থানার বড়কাপন গ্রামের মো. সৈয়দ আলী (২১), একই গ্রামের আইনের সাথে সংঘাতে জড়িত একজন শিশু এবং শান্তিগঞ্জ থানার কাড়ারাই গ্রামের কবির হোসেন (৫০)। সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আকরাম আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। থানা পুলিশের একাধিক টিম এ অভিযানে অংশগ্রহণ করে।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা ও একটি ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে। এ চক্রটি দীর্ঘদিন ধরে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত