পবিপ্রবির গাছ কাটার অভিযোগে এক ইউপি সদস্য ও এক কর্মচারী আটক
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিগ্রহন কৃত জমি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগে এক ইউপি সদস্য ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ মোঃ বাদল (৪২)একই ওয়ার্ডের আমিনুল ইসলাম লাল মিয়ার ছেলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস সহায়ক আবু রায়হান (৩৫)কে আটক করেছে দুমকি থানা পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা আবদুল মুকিত জানান, সোমবার সকালে নিয়মিত পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের জলিশা মৌজায় এম কেরামত আলী হলের পেছনে বিশ্ববিদ্যালয়ের অধিগ্রহন কৃত জমির গাছগুলি স্থানীয় ইউপি সদস্য সৈয়দ বাদল ও বিশ্ববিদ্যালয় কর্মচারী আবু রায়হান নামের সহ আরো অজ্ঞাত ৫/৬ জন শ্রমিক দিয়ে কেটে নিয়ে গেছেন। যার আনুমানিক মূল্য ১লাখ টাকার ওপরে।
গাছ কাটার অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য সৈয়দ বাদল জানান, উপাচার্যের অনুমতি নিয়েই শুধু লাকড়ির জন্য গাছের ডাল কেটেছেন তিনি। এছাড়াও দু'মাসের মধ্যে অধিগ্রহণকৃত জমি থেকে ডাল তুলে নেয়া এবং জলাশয়ের মাছ ধরা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে কিছু মাছ দিবেন এমন কথা হয়েছে তার সাথে
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জাকির হোসেন বলেন, আটককৃতদের আজকেই কোর্টে সোপর্দ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ