ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জনসেবায় মানবিক ইউএনও শাহ আলম মিয়া


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৫-৩-২০২৫ দুপুর ১:৩৪

জনসেবায় কাজ করে যাচ্ছেন মানবিক ইউএনও শাহ আলম মিয়া। নওগাঁ জেলার মান্দা উপজেলায় কর্মরত মানবিক (ইউএনও)শাহ আলম মিয়া  জনসেবামূলক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।জনগনের সেবায় নিজেকে সম্পৃক্ত করে তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন মানবিক (ইউএনও) হিসাবে।

তিনি মান্দা উপজেলায় যোগদানের পর থেকেই যুগান্তকারী কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে বেশ আলোচিত হয়েছেন। দৃষ্টান্ত স্থাপন করেছেন অবৈধ দখলদার ও ভূমিদস্যুদের হাত থেকে প্রায় ২৩ শত  একর জমি উদ্ধারের মাধ্যমে।জমি উদ্ধার করে তিনি প্রকৃত জমি মালিকদের নিকট হস্তান্তর করে আলোচনার মুখোপাত্র হয়েছেন।  মানবিক পদক্ষেপ গ্রহণের অংশ হিসাবে তিনি স্পট শুনানীর মাধ্যমে অসহায় মানুষের মাঝে বিলমান্দা মৌজায় সাড়ে ৫শত একর, উৎরাইল মৌজায় ৮ শত একর ও চকবালু মৌজায় সাড়ে ৯ শত একর বেদখল সম্পত্তি উদ্ধার করে প্রকৃত জমি মালিকদের নিকট হস্তান্তর করেন।

ইউএনও'র এমন মানবিক পদক্ষেপে দীর্ঘদিন থেকে বেদখল হওয়া সম্পত্তিগুলো অসহায় পরিবার ফিরে পেয়েছে।অসহায় মানুষের মুখের মলিনতা দুরীকরণের মাধ্যমে ফিরিয়ে দিয়েছেন হাস্যজ্জল প্রাণ। পক্ষান্তরে প্রভাবশালীরা কোণঠাসা হয়ে পড়েছেন। শুধুতাই নয়, জমিসংক্রান্ত  ভয়াবহ খুন-খারাপী'র মত দীর্ঘদিনের  বিরোধ নিষ্পত্তি মধ্যদিয়ে ফিরেছে দিয়েছেন স্বস্থি। 

পাশাপাশি তিনি ভূমিহীন,গৃহহীন ও অসহায় পরিবার গুলোকে ত্বরান্বিত করতে সরকারি সম্পত্তি নীজ প্রদানের নিমিত্তে আবেদন নেওয়া শুরু করেছেন।যাতে নায্যতার ভিত্তিতে প্রকৃত ভুমিহীন অসহায় পরিবারগুলো সরকারি জমি পত্তনী লাভের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারেন।একই সাথে উপজেলায় স্বস্থি ফিরাতে অন্যায়ের বিরুদ্ধে নিরলসভাবে ক্ষমতাসীন সিংহ পুরুষদের সঙ্গে লড়াইয়ের মাধ্যমে নীতিগতভাবে কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন।ইতিমধ্যে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ও নায্যমূল্যে সকল প্রয়োজনীয় খাদ্যদ্রব্য দাম নিশ্চিত করতে কাজ শুরু করেছেন।এছাড়াও তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ বিভিন্ন দখলদার মুক্তসহ প্রতিনিয়ত বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যহত রেখেছেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া জানান,প্রশাসনিক কর্মকর্তা হিসাবে দায়িত্বের পাশাপাশি মানবিক কাজসহ সকল অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাবো।

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন