গুরুদাসপুরে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণে অভিযুক্ত ফিরোজের শাস্তির দাবিতে এলাকাবাসী
পিতা-মাতার পর ছাত্র-ছাত্রীদের পরবর্তী অভিভাবক হলেন শিক্ষক। তবে ওই শিক্ষকই যদি হয়ে উঠে ছাত্রীর অশ্লীলতার কারণ তাহলে স্কুল ছাত্রীরা নিরাপদ কোথায়। বলছি নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর মরিয়ম মেমরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ এর কথা।
ওই স্কুল শিক্ষক ফিরোজের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা, ফিরোজের দ্রুত বিচার, ফিরোজ বাহিনী কর্তৃক মারপিট, হামলা, মামলাসহ নানা অপতৎপরতার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মানববন্ধন করেন এলাকাবাসী।
জানাযায়, স্কুল শিক্ষক ফিরোজ ২০২২ সালে তারই স্কুলের এক ছাত্রীকে অপহরণ পূর্বক ধর্ষণ করেন। ওই ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় ৩ মাস ২২ দিন কারাভোগও করেছিলেন ফিরোজ আহমেদ। এর পর জামিনে মুক্তি পেয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের মারপিটের হুমকি, মিথ্যা মামলাসহ বিভিন্নভাবে হয়রানি করছেন ফিরোজ।
ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, আমার মেয়ের সাথে ফিরোজ যে অশ্লীলতা করেছে তার বিচার চাই। এছাদা ফিরোজ আমাকে বিভিন্নভাবে মারপিটের ভয়ভীতি দেখাচ্ছে। আবার আমাদের নামে ৩টি মিথ্যা মামলাও দিয়েছে। আমি তার দৃষ্টান্তমুলক বিচার চাই।
মানববন্ধনে এলাকাবাসীরা জানান, আমাদের সন্তানরা যদি স্কুলে গিয়েও নিরাপদ না থাকে তাহলে আমরা সন্তানদের স্কুলে পাঠাবো কি করে। এছাড়া স্কুলের প্রধান শিক্ষক হয়ে ছাত্রীর সাথে এমন অশ্লীল কাজ করেও কিভাবে সে ওই স্কুলে প্রধান শিক্ষক থাকে। এছাড়া কিভাবে সে ধর্ষণ মামলা থেকে মুক্তি পায়। আমরা তার দৃষ্টান্তমুলক বিচার চাই। যেনো পরবর্তীতে কোনো শিক্ষক এমন কার আর না করে। তারা আরো জানান ধর্ষক ফিরোজ বর্তমানে বিভিন্নভাবে তাদের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং তাদের আত্মিয়স্বজনরা নাজিরপুর বাজারে যেতে পারছে না। তাদের বিভিন্নভাবে ভয়-ভীতি দেখাচ্ছে। আমরা ফিরোদের দ্রুত বিচার চাই। আমাদের পরিবারের নিরাপত্ত চাই।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি