অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি, পাঁচ দোকানে ২৪ হাজার টাকা জরিমানা
নোয়াখালীতে পবিত্র রমজান মাসের বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার ইসলামগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো.আছাদুল ইসলাম।
অভিযান সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে সয়াবিন তেল ৫ লিটার বোতলের গায়ের মূল্য ছিল ৮৫২ টাকা, বিক্রয় করেছেন ১০০০ টাকায়। এজন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয় মেসার্স হাজী এন্তাজুল হক এন্ড সন্সকে, ভোক্তাকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় মেসার্স মালেক স্টোরকে ৩ হাজার টাকা, মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের অতিরিক্ত মূল্যে মুরগী বিক্রয় করায় মেসার্স আধুনিক পল্ট্রি ফার্মকে ৫ হাজার টাকা, মূল্যা তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স খোকনের মুরগীর দোকানকে ৩ হাজার টাকা এবং মেসার্স জলিলের মুরগীর দোকানকে ৩ হাজার টাকাসহ মোট ৫ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো.আছাদুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সাথে অন্যদের সতর্ক করা হয়। অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স টিমের একদল সদস্য উপস্থিত ছিলেন। এতে সহযোগিতা করেন জেলা ব্যাটালিয়ন আনসারের একটি টিম।
এমএসএম / এমএসএম
সিলেটে নকল ও নিষিদ্ধ পণ্য তৈরির কারখানায় যৌথ অভিযান: ১ জনের কারাদণ্ড, ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা
উলিপুরে অটোরিকশার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু
কেশবপুরে পরকীয়া দেখে ফেলায় দম্পতিকে হত্যা: প্রেমিক যুগল গ্রেপ্তার
পোশাকশিল্প অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি
শ্রমিক অসন্তোষ ঘিরে টঙ্গীর শিল্পাঞ্চলে সতর্ক বিএনপি, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের অবস্থান
ওসমানীনগরে প্রেমিকার বাবার ছুরিকাঘাতে যুবক নিহত: মহাসড়ক অবরোধ
বেনাপোল সীমান্তের পেট্রাপোলে বিজিবি বিএসএফ উচ্চ পর্যায়ের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত
সরকারি অফিসে কর্মদিবসে জন্মদিন পালন: উলিপুরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাণ্ডে সমালোচনা
বিজ্ঞানের যুগেও উল্লাপাড়ায় হিজল গাছকে ঘিরে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ডালপালা
ধামরাইয়ে দুই ইটভাটায় অভিযান, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
মেহেরপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে জেলা পরিষদ প্রশাসক ও বিএনপি নেতাদের আকস্মিক পরিদর্শন
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ১৩ লাখ টাকার নিষিদ্ধ শাপলাপাতা মাছ ও জাটকা জব্দ