ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাট সড়কে ঝুঁকি নিয়ে পারাপার পথচারীদের নিমিষেই হারিয়ে যাচ্ছে প্রাণ


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ৬-৩-২০২৫ দুপুর ৪:৪৫

দিনাজপুরের -ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে  বৈধ অবৈধ যানবাহনের সংখ্যা বৃদ্ধিতে জন জীবন বিপন্ন। ঝুঁকি নিয়ে পারাপার পথচারীদের। নিমিষেই হারিয়ে যাচ্ছে প্রাণ।প্রতিদিন বিধি নিষেধ অমান্য করে সড়ক মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার অবৈধ যানগুলো। এতে প্রতিনিয়ত দুর্ঘটনায় হারিয়ে যাচ্ছে মানুষের প্রাণ । অনেকে পঙ্গু হচ্ছেন আজীবনের মতো। 

অবৈধ যানবাহনের সঠিক সংখ্যা নিরুপন করা সম্ভব নয়। রাস্তায় অবৈধ যানবাহন চলাচলের কারণে পরিবহন সেক্টরে নেমে এসেছে ঝুঁকি। সড়কগুলো পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। সড়কে এখন অবৈধ দখলে চলে গেছে শতকরা প্রায় ৯০ ভাগ যানবাহনের । অবৈধ যানের চালকরা ট্রাফিক আইন ও সংকেত না মানার কারণে নানামুখী বিপদ  সমস্যা নিয়ে মোকাবেলা করতে হচ্ছে বৈধ যান চালকদের।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে অবস্থিত রানীগঞ্জ বাজারে (ধানহাটি) নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় আব্দুল বাকী (৬০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়। নিহত আব্দুল বাকী উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নে'র মারুপাড়া গ্রামের মৃত মওলানা আব্দুল কাফীর পুত্র। আব্দুল বাকী উপজেলার রানীগঞ্জ বাজারে ৩ নং সিংড়া ইউপি'র (ধানহাটি) নামক স্থানে বাইসাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস (লি:) কাভার্ড ভ্যান (যার নম্বর-ঢাকা মেট্রো-ম-১১-৭৯১৫) এর সাথে সজোরে ধাক্কা লেগে গুরুতর জখম হয়। স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।অকালে প্রাণ হারিয়েছেন আব্দুল বাকীর মতো শত শত নারী পুরুষ।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার