ঘোড়াঘাটে স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও কোনো উন্নয়ন হয়নি গুরুত্বপূর্ণ সড়ক গুলো
স্বাধীনতার পর থেকে দীর্ঘ ৫৪ বছর পেরিয়ে গেলেও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গুরুত্বপূর্ণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের বেশীর ভাগ রাস্তা কাঁচা খানা খন্দে ভরা যাতায়াতের অনুপোযোগী।
এ ছাড়াও ১নং বুলাকীপুর,পালশা ও ঘোড়াঘাট ইউনিয়নের অধিকাংশ রাস্তা কাঁচা রয়েছে।প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় জন সাধারণের।বর্ষা মৌসুমে কাঁচা ও খানাখন্দে ভরা রাস্তা দিয়ে চলাচল করা রীতিমতো কষ্টদায়ক। সড়কে যানবাহন চলাচল করাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই দ্রুত রাস্তাগুলো পাকা করণের দাবী জানিয়েছে এলাকার ভুক্তভোগী মানুষ।
স্থানীয়রা অভিযোগ করেছেন, বহুবার আশ্বাস দেওয়া হলেও এখনো উপজেলার অনেক সড়ক পাকা হয়নি, যেগুলো হয়েছে সেগুলোরও অবস্থা নাজুক। ধুলাবালি, কাঁদা আর গর্তভরা সড়কে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
একজন ভুক্তভোগী ট্রাকচালক বলেন, “এই এলাকার রাস্তাগুলোর অবস্থা এতই খারাপ যে গাড়ি চালানো কষ্টকর হয়ে পড়েছে। অনেক সময় যানবাহন বিকল হয়ে যায়, দুর্ভোগ পোহাতে হয়,যার ফলে আমাদের আর্থিক ক্ষতি হয়।”
শিক্ষার্থীরা জানায়, খারাপ রাস্তার কারণে স্কুল-কলেজে যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে বর্ষাকালে জলাবদ্ধতা ও কর্দমাক্ত রাস্তার কারণে অনেক সময় ক্লাসে যাওয়া সম্ভব হয় না।
এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলার এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এত বছরেও যদি আমরা একটা ভালো রাস্তা না পাই, তাহলে উন্নয়ন কোথায়? জনপ্রতিনিধিরা শুধু আশ্বাস দেন, কিন্তু কাজের কাজ কিছুই হয় না।”
তবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা বলছেন, তারা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
ঘোড়াঘাট উপজেলা প্রকৌশলী জানান, “আমরা বেশ কয়েকটি রাস্তার সংস্কার কাজ হাতে নিয়েছি এবং অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ রাস্তা উন্নয়নের চেষ্টা চলছে।”
এরপরও এলাকাবাসীর দাবী, প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন দরকার। দ্রুত সময়ের মধ্যে আধুনিক ও টেকসই সড়ক ব্যবস্থা গড়ে তোলা না হলে ঘোড়াঘাটের মানুষের দুর্ভোগ আরও দীর্ঘস্থায়ী হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ