ছাত্রনেতা লিয়াকতের খবর কেউ রাখে না
একজন তুখোড় ছাত্রনেতা ২০০৪ সালের পর থেকে হারিয়ে গেলেন, তাকে আর কেউ স্মরণ করল না। জীবনযাপন চলছে খুবই কষ্টে। সংসার চলে তো চলে না। এককালে তার নেতৃত্বে চলেছে ফরিদপুর জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ। মাঝে মাঝে দেখা যায় ফরিদপুর শহরে একা একা ঘুরে বেড়াচ্ছেন। তার কষ্ট-ব্যথ্যা কেউ জানার চেষ্টা করলেন না। দল ক্ষমতায় প্রায় ১৪ বছর ধরে থাকা সত্ত্বেও অভাব-অনটন কমেনি। সেই সাবেক ছাত্রনেতার নাম মো. লিয়াকত হোসেন। তিনি ছিলেন ১৯৮৪ সালে ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৮৬-৯০ পর্যন্ত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি, ১৯৯৮ সালে ছিলেন জেলা যুবলীগের সভাপতি। ২০০৪ সালে ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য। ১৯৮৩-১৯৮৯ পর্যন্ত তিনবার নির্যাতনের শিকার হয়ে জেল খাটেন। তারপর রাজনৈতিক গ্যাড়াকলে পড়ে সবকিছু হারিয়ে ফেলেন। অনেক উত্থান-পতন হয়েছে কিন্তু লিয়াকত হোসেনের ভাগ্যের পরিবর্তন হয়নি।
এই ত্যাগী নেতার খবর এখন কেউ নেন না। শুধু অনুপ্রবেশকারী আর হাইব্রিডরাই এখন আলোচনায়। সাবেক এই ছাত্রনেতা বঙ্গবন্ধুর একজন আপসহীন সৈনিক। কেন তার এই পরিণাম কেউ বলতে পারেন না। ফরিদপুর শহরের সাবেক ছাত্রনেতা জানান, লিয়াকত ছিলেন পরিচ্ছন্ন ছাত্রলীগ নেতা। কোনোদিন কারো সাথে রাগ হয়ে কথা বলেননি।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সাবেক ছাত্রনেতা বলেন, লিয়াকত হোসেনকে যথাযথ মূল্যায়ন করা উচিত। ফরিদপুরে ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতিতে তার অবদান অনেক। আমরা চাই প্রধানমন্ত্রী এবং দলের সভাপতি শেখ হাসিনা লিয়াকত হোসেনের বিষয়টি তদন্তসাপেক্ষে তাকে যথাযথ অবস্থানে পদ-পদবীর বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেন এবং তাকে যেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied