ঢাকা মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

খুবির শহীদ মীর মুগ্ধ তোরণের উদ্ধোধন আগামী রবিবার


অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় photo অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৬-৩-২০২৫ বিকাল ৫:৩৬

জুলাই ২০২৪ বিপ্লবে নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ'র স্মৃতি রক্ষার্থে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক "শহিদ মীর মুগ্ধ তোরণ" উদ্বোধন অনুষ্ঠান আগামী ০৯ ই মার্চ (রবিবার)। উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার।

আজ ৬ই মার্চ (বৃহস্পতিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মাহবুবুর রহমান স্বাক্ষরিত একটি নোটিশে এই তথ্য জানানো হয়েছে।

নোটিশে আরো বলা হয়েছে,রবিবার বেলা ১২:৩০ মিনিটে ফটকটির উদ্ধোধনের পর বেলা ১২:৪৫ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে (একাডেমিক ভবন-০২) আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দল মাফিল, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নাজমুল, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জনাব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

এছাড়াও নোটিশ অনুযায়ী উপস্থিত থাকার কথা ছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এর। কিন্তু সম্প্রতি কুয়েটের ভিসির বিরুদ্ধে শিক্ষার্থীদের হল থেকে নামিয়ে দেওয়া এবং অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে ফেসবুকে সমালোচনা শুরু হলে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান জানান , "খুলনা বিশ্ববিদ্যালয়ে শহিদ মীর মুগ্ধের স্মরণে মেইন গেটের নাম ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাছুদ উপস্থিত থাকছেন না।"

উল্লেখ্য,গত ৩০ জুন (রবিবার) মহান মুক্তিযুদ্ধের অবয়বে তৈরি খুলনা বিশ্ববিদ্যালয়ের  মেইন গেট ‘বিজয় তোরণ’ ও গেট হাউজ উদ্বোধন করা খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন । কিন্তু গত ৮ই ফেব্রুয়ারি ২০২৫ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৩০ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক এই নাম পরিবর্তনের কথা জানানো হয়।

এমএসএম / এমএসএম

মশার যন্ত্রণায় অতিষ্ঠ বাঙলা কলেজের আবাসিক শিক্ষার্থীরা, কলেজ প্রশাসনের নেই কার্যকর উদ্যোগ

ইবিতে শিক্ষিকা হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য আহবানে গণবিজ্ঞপ্তি

‎পবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রেদওয়ান ও আশিকুর

গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছের ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন

অষ্টম দিনে গড়াল পবিপ্রবির ডিভিএম শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, শিক্ষক-শিক্ষার্থী আলোচনায় সমাধানহীন সংকট

আল্ট্রাসনিক প্রযুক্তিতে ধানের পোকা দমনে নতুন প্রযুক্তি: বছরে শত শত কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা

চবির ১ম বর্ষের ক্লাস শুরু ৩ মে

চবিতে নতুন ২ সহকারী প্রক্টর নিয়োগ

চাকসু সম্পাদকের ওপর হামলায় ঘটনায় গ্রেফতার ১

এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন, থাকবে অভিন্ন প্রশ্নপত্র

রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম