ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে অবৈধ ইটের ভাটা উচ্ছেদ করতে যাওয়া ভ্রাম্যমান আদালতের উপর হামলা


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৭-৩-২০২৫ দুপুর ৪:৫২

পটুয়াখালীর দুমকিতে ‘ফেমাস ব্রিকস’ নামের একটি অবৈধ ইটের ভাটা উচ্ছেদ করতে গেলে ভ্রাম্যমান আদালতের সাথে থাকা সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় দুমকির মুরাদিয়া ইউনিয়নের চরগরবদি এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন ইটের ভাঁটাটিতে ভ্রাম্যমান আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে  মালিক পক্ষের লোকজন প্রশাসনের সাথে থাকা ৩-৪ জনকে মারধর করে। এদিকে অভিযান চলাকালে ইটভাটাটি পরিচালনার দায়িত্বে থাকা মো.কাউয়ূমসহ কয়েকজন শ্রমিক সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, অভিযানে এসে প্রথমে টাকা চাওয়া হয়েছে তাদের কাছে। টাকা দিতে না পারায় ভাটা ভেঙ্গে ফেলা হচ্ছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবৈধভাবে ইটেরভাটা পরিচালনা করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরুল আখতার নিলয় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অপরদিকে মালিক পক্ষের দাবি কোন নোটিশ না দিয়ে প্রশাসন তাদের ইটভাটা ভাঙ্গতে শুরু করলে তারা বাঁধা দিয়েছেন। প্রশাসনের লোকজন চাঁদা দাবি করেছে বলেও তারা অভিযোগ করেন। 

ঘটনার বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার নূরুল আখতার নিলয় বলেন, ইটের ভাটাটির দুইটি চলমান চুল্লি ধ্বংস করা হয়েছে। অভিযান চলাকালে ভাটার মালিকপক্ষ তাঁর সাথে থাকা লোকজনের উপর অক্রমন করে।  পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁরা সেখান থেকে চলে আসেন। টাকা চাওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা মোবাইল কোর্টে জরিমানার কথা বলা হচ্ছে। ওনারা যখন বাঁধা দিচ্ছিল তখন বলা হয়েছিল এখানে উপস্থিত থাকলে কাজে বাঁধা দেয়ার কারনে মোবাইল কোর্টে  জরিমানা করা হবে। 

এবিষয়ে যোগাযোগ করা হলে দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো.ইজাজুল হক দৈনিক সকালের সময় কে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ সেখান থেকেই নির্ধারন করা হবে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস