থিসিস লেখায় দক্ষতা বাড়াতে খুবির রিসার্চ সোসাইটির প্রশিক্ষণ
গবেষণা ও থিসিস লেখার দক্ষতা বাড়াতে খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি (KURS) "মাস্টারিং ইয়োর থিসিস: ফ্রম ড্রাফট টু ডিফেন্স – সিজন ২.০" শীর্ষক একটি অনলাইন প্রশিক্ষণের আয়োজন করেছে। ১৪ মার্চ থেকে শুরু হয়ে ১১ এপ্রিল পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ, যেখানে গবেষণার প্রতিটি ধাপে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেবেন অভিজ্ঞ শিক্ষকরা।
খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির সভাপতি দেবাশীষ অধিকারী জানান,"গবেষণা ও থিসিস লেখার ক্ষেত্রে অনেক শিক্ষার্থী কাঠামোগত সমস্যার সম্মুখীন হন। সঠিক দিকনির্দেশনা ও উপস্থাপনা কৌশল জানা থাকলে গবেষণার মানোন্নয়ন করা সহজ হয়।"
এই প্রশিক্ষণ মোট নয়টি অনলাইন সেশনে ১৪ মার্চ থেকে ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। যেখানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নজরুল ইসলাম,খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নূর উন নবি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শামীম আহসান ,ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নজমুস সদাত,অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাসিফ আহসান,সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. সঞ্জয় কুমার চন্দ, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মতিউল ইসলাম,ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নূর আলম এবং কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মনীশঙ্কর মণ্ডল।
থিসিসের ভূমিকা ও রেফারেন্স ব্যবস্থাপনা, সিস্টেম্যাটিক লিটারেচার রিভিউ ,গবেষণা পদ্ধতির নকশা (Research Methodology),গবেষণালব্ধ ফলাফল বিশ্লেষণ ও আলোচনা কৌশল, সারসংক্ষেপ এবং থিসিস ডিফেন্স প্রস্তুতি নিয়ে এই প্রশিক্ষণ পরিচালিত হবে।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি (KURS) নিয়মিত গবেষণা ও একাডেমিক দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে থাকে।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?