সাতক্ষীরায় মস্য ঘের থেকে মরদেহ উদ্ধার
সাতক্ষীরা সদর উপজেলার গোপীনাথপুর এলাকার একটি মাছের ঘের থেকে আব্দুর রহমান গাজী নামের এক ঘের কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে,বিদ্যুৎস্পর্শে তার মৃত্যু হয়েছে।
আব্দুর রহমান গাজী (৪৮) সাতক্ষীরা সদর উপজেলার মৃত বাবর গাজীর ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, আব্দুর রহমান জনৈক অহিদের ঘেরের পাহারাদার ছিলেন। রাতে আব্দুর রহমান ঘেরে যান। সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে অহিদের ঘেরের পাশে আইউব আলীর ঘেরের ধানক্ষেত হতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। চোর প্রতিরোধে ধানক্ষেতসহ ঘেরের চারদিকে বিদ্যুতের তার জড়িয়ে রাখা হয়েছিল।বিদ্যুৎস্পর্শে আব্দুর রহমানের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন