ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ঘোড়াঘাটে সার ও কীটনাশকের দোকানে চুরি


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ৯-৩-২০২৫ বিকাল ৫:৩৩

দিনাজপুরের ঘোড়াঘাটে সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এতে প্রায় ২০ লক্ষ টাকা মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকানের মালিক শফিকুল ইসলাম। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘোড়াঘাট থানায় একটি চুরির মামলার প্রস্তুতি চলছে।শনিবার দিবাগত রাতে উপজেলার ডুগডুগীহাটে শফিক শপিং সেন্টারে এ চুরি সংঘটিত হয়। দোকান মালিক শফিকুল ইসলাম শফিক জানান, আমি প্রতিদিনের ন্যায় কেনাবেচা শেষে দোকান বন্ধ করে  তালা দিয়ে বাড়িতে যাই। ঘটনার পরের দিন রবিবার সকাল সোয়া ৭টার দিকে দোকানে এসে দেখতে পাই সংঘবদ্ধ চোরেরা দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রায় ২০ লক্ষ টাকার সার ও কীটনাশকের মালামাল চুরি করে নিয়ে গেছে। বিষয়টি ঘোড়াঘাট থানায় অবগত করা হলে পুলিশ চুরি হয়ে যাওয়া দোকানটি পরিদর্শন করেছেন।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি মোঃ নাজমুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ