নবীনগরে সড়ক দূর্ঘটনায় ১ যুবক নিহত, আহত-২
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে রুবেল সরকার নামে এক যুবক নিহত হয়েছে। নিহত রুবেল সরকার উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন গৌরনগর গ্রামের রতন সরকার এর ছেলে। এই ঘটনায় মোঃ অলি মিয়া ও এমদাদুল নামে দুই যুবক গুরতর আহত হয়েছে৷ সোমবার ভোর ৬ টায় নবীনগর টু রাধিকা সড়কের কনিকাড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে৷
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, সোমবার ভোর ৬ টায় নবীনগর-রাধিকা সড়কে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন জন গুরুতর আহত হয়। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল সরকারকে মৃত ঘোষনা করেন। আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, নবীনগর টু রাধিকা সড়কে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে৷ নিহত পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত