ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বাবুরহাটে চুরির অভিযোগে নারীকে মারধর, একজন আটক


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১০-৩-২০২৫ দুপুর ২:১৪
নরসিংদীর পাইকারী কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাটে চুরির অভিযোগে এক নারীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর মারধরে জড়িত থাকার অভিযোগে মো: ফয়সাল (১৯) নামে বাজারটির এক দোকান কর্মচারীকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, রোববার দুপুর আড়াইটার দিকে বাজারের একটি দোকানে কেনাকাটা করছিলেন ওই নারী। এসময় ওই নারী অপর একজন নারীর ভ্যানিটি ব্যাগে হাত দিলে চোর সন্দেহে তাকে আটক করেন স্থানীয়রা। এ সময় উপস্থিত কয়েকজন লোক ওই নারীকে কিলঘুষি ও লাথি মারাসহ পেটাতে থাকেন। পরে বিভিন্ন ফেসবুক আইডি থেকে পেটানোর এই ভিডিও পোস্ট করার পর ভাইরাল হয়। এতে ফেসবুকে নিন্দা জানানোসহ জড়িতদের আইনের আওতায় আনার দাবি উঠে। পরে ভিডিওটি পুলিশের নজরে এলে পুলিশ ভিডিও দেখে মো: ফয়সাল (১৯) নামে বাজারটির এক দোকান কর্মচারীকে আটক করে। জড়িত অন্যদের চিহ্নিত করাসহ আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে ভুক্তভোগী নারীর পরিচয় শনাক্ত পারেনি পুলিশ।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার