ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১০-৩-২০২৫ দুপুর ৪:৩০

 টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদরে ডাকাতির ঘটনায় মামলা দায়ের করায় প্রকাশ্যে হামলা ও ক্রমাগত হুমকীতে বাদি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। এ কারণে ডাকাতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রোববার (৯ মার্চ) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাদী বিএনপি নেত্রী জাহানারা আক্তার। টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি জাহানারা আক্তার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় তার নাগরপুর উপজেলা সদরের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা তাকে ও ছোট ছেলে জাহিদ হাসানকে অস্ত্রের মুখে জিম্মি করে মারপিট ও নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ বিষয়ে নাগরপুর থানায় মামলা (নং-০২, তাং-১/০৩/২০২৫) দায়ের করেন। ওই দিন তিনি ও তার বড় ছেলে সাংবাদিক  সিরাজ আল মাসুদ - ছোট ছেলে জাহিদ হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বাড়ি থেকে বের হলেই ৫-৬ জনের একদল লোক দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এ সময় বড় ছেলে সিরাজ আল মাসুদ হামলা প্রতিহত করতে গেলে অন্যরা পালিয়ে গেলেও স্থানীয়দের সহযোগিতায় রনক(১৯) নামে একজনকে আটকে ফেলেন। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। নাগরপুর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী জাহানারা আক্তার বলেন, রনককে পুলিশের কাছে সোপর্দ করার পর থেকে ডাকাতরা নানাভাবে (ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মোবাইল) হুমকী দিচ্ছে। সংবাদ সম্মেলনে তারা বলেন, ইতোমধ্যে নাগরপুর থানা পুলিশ উপজেলার সহবতপুর ইউনিয়নের বাবনাপাড়া গ্রামের কিরন মিয়ার ছেলে ফাহাত (২০) কে গ্রেপ্তার করেছে। এতে বিবাদীরা আরও ক্ষিপ্ত হয়ে হুমকী দিচ্ছে। তাদের অভিযোগ, নাগরপুর থানা পুলিশকে বিষয়টি অবগত করা হলেও তারা বাস্তব কোন পদক্ষেপ নেয়নি। মামলার বাদী বিএনপি নেত্রীর ছেলে সাংবাদিক সিরাজ আল মাসুদ জানান, মামলার প্রধান আসামি এস এম মহিউদ্দিন মাহমুদ ওরফে মোহন (তিনটি মামলার আসামি) প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেপ্তার না করায় তাদের পরিবারটি হুমকির মধ্যে রয়েছে। বিবাদীরা তাদের গুলি করে মেরে লাশ গুম সহ বিভিন্ন হুমকী দিচ্ছেন। তাদের ক্রমাগত হুমকীতে ভীত হয়ে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ বিষয়ে পুলিশের অধিক কর্মতৎপরতার পাশাপাশি প্রধান আসামি সহ অন্যদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে তার সঙ্গে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রক্সি মেহেদী, দেলদুয়ার উপজেলা মহিলা দলের সভানেত্রী রেবেকা পারভিন সহ পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি সাহাবউদ্দিন মানিক, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা সহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন