দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা' নিপীড়ন' ধর্ষন ও বিচারহীনতার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা' নিপীড়ন' ধর্ষন' আইন শৃংখলার অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে মানববন্ধন করেছেন ছাত্রদল। দলীয় নির্দেশনায় সোমবার (১০ই মার্চ) সকাল ১১ টায় মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে মনসুর হোসেন ডিগ্রী কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।
মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শাকিল হোসেন এর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি মো, জুয়েল রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারন সম্পাদক মো, নুরনবী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নবী শেখ, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো, আশাদুল, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক আলিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক হানিফ হাসান রাব্বি প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদের আইন শৃংখলার চরম অবনতির কারনে দেশে নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। নিপীড়ন ও ধর্ষনের শিকার হচ্ছে আমাদের মা বোনেরা। এর প্রধান কারন বিচারহীনতা। ২০২০ সালে ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ড বা যাবতজীবন কারাদন্ডের আইন পাশ হলেও এর কার্যকারিতা নেই। সুতরাং আইন প্রয়োগের মাধ্যমে ধর্ষন কারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যেন ভবিষ্যতে কেউ ধর্ষনের মত এমন জঘন্য অপরার করতে সাহস না পায়। বাংলাদের ছাত্রদল নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। যতদিন নারীদের নিরাপত্তা নিশ্চিত না হবে বাংলাদেশ ছাত্রদল রাজপথে থাকবে বলেও ঘোষনা দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন
রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু
নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত
জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন
মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে
মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা
নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
Link Copied