রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” স্লোগানে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ পালিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং ইএসডিও'র সহযোগিতায় কেন্দ্রিয় হাই স্কুল মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধে মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন- বিএনপি সভাপতি আতাউর রহমান, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী, পিআইও আব্দুল মাবুদ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মোনায়েম হোসেন, বিএনপির সংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, ইএসডিও ম্যানেজার খায়রুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আরো বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরাসহ শতাধিক নারী উপস্থিত ছিলেন।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের সদস্যরা অগ্নিকান্ড ও দূর্যোগে প্রতিরোধ এবং উদ্ধারকাজের উপর সচেতনতামূলক মহড়া দেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি