ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

চিলমারীতে মহাসড়কের পাশে অবৈধ ভাবে চলছে জ্বালানী তেল বিক্রি


আলমগীর হোসাইন, চিলমারী photo আলমগীর হোসাইন, চিলমারী
প্রকাশিত: ১০-৩-২০২৫ বিকাল ৫:৫৯

কুড়িগ্রামের চিলমারীতে পাম্পের পাশেই গড়ে উঠেছে অবৈধ জ্বালানী তেল বিক্রি ও মিনি পাম্প। নিয়মনীতির তোয়াক্কা না করেই ফিলিং স্টেশনের মতো ইলেকট্রনিক্স মটর ও ডিসপেনসার মেশিন দিয়ে অবৈধভাবে তেল বিক্রি করায় একদিকে যেমন ঝুঁকি বেড়েছে অন্যদিকে সঠিক মিটার না থাকায় মানুষজন প্রতারিত হচ্ছেন। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ফিলিং স্টেশনের পাশেই অবৈধভাবে গড়ে ওঠা তেল ব্যবসা ও মিনি পাম্পটি বন্ধ করে দিলেও আইনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে দেদারছে চলছে পেট্টল, অকটেন ও ডিজেল বিক্রি। ফলে অবৈধ ভাবে এই তেল বিক্রি নিয়ে প্রশাসনের ভুমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন।

জানা গেছে, কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কের পাশে উপজেলার মাটিকাটার মোড়ের পাশে মেসার্স সাগর ফিলিং স্টেশন ও এলপিজি গ্যাস স্টেশন অবস্থিত। ফিলিং স্টেশনটি দীর্ঘদিন ধরে তেল সরবরাহ করে আসলেও এর প্রায় ১০০ মিটারের ভেতরে গড়ে উঠেছে মেসার্স সোহেল অ্যান্ড ব্রাদার্স নামে একটি জ্বালানী তেল বিক্রির প্রতিষ্ঠান ও মিনি পাম্প। দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল বিক্রির অভিযোগের প্রেক্ষিতে গত ২৩ সালের ২০ নভেম্বর যমুনা, পদ্মা ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটিডের দায়িত্বরত কর্মকর্তারা তদন্তপূর্বক অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম পরিচালনাকারী মেসার্স সোহেল অ্যান্ড ব্রাদার্সের বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। পরে ২৪ সালের ২৫ জানুয়ারি কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক কামরুল হাসান সরেজমিন তদন্ত করে 'বৈধ কাগজপত্র না থাকায় খোলা স্থানে স্থানীয়ভাবে ইলেকট্রিক মোটর ও নজেলের সাহায্যে জ্বালানি তেল সরবরাহ করে জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ' এমন মন্তব্য করে জেলা প্রশাসক বরাবর তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদন হাতে পাওয়ার পর ওই বছরের ৩১ মার্চ জেলা প্রশাসকের পক্ষে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ শাখার সহকারী কমিশনার স্বাক্ষরিত মেসার্স সোহেল অ্যান্ড ব্রাদার্সকে জ্বালানি তেল মজুদ ও বিক্রয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। কিন্তু এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ফিলিং স্টেশনের পাশে মিনি পাম্পটি ইলেকট্রিক মোটর ও  ডিসপেনসার মেশিন ছাড়াও কুপি, চোঙা ও ড্রামে করে তেল বিক্রি করে আসলেও প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

 মেসার্স সোহেল অ্যান্ড ব্রাদার্সের সত্ত্বাধিকারী সামিউল আলম সোহেল বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে তেল বিক্রির (এনওসি) অনুমোদন রয়েছে। বৈধভাবে তেল বিক্রি করা হচ্ছে বলে দাবি এই ব্যবসায়ীর। 

মেসার্স সাগর ফিলিং স্টেশন স্বত্ত্বাধিক আলহাজ্ব মাহফুজার রহমান বলেন, ২০০৭ সাল থেকে আমার পাম্পটি পরিচালিত হয়ে আসছে। হঠাৎ কয়েক বছর ধরে নীয়মনীতি না মেনেই সোহেল অ্যান্ড ব্রাদার্স পাম্প ঘেষে অবাধে মেশিন, কুপি ও চোঙা দিয়ে দেদারছে জ্বালানি তেল মজুত ও বিক্রি করে আসছে। যা সম্পূর্ণ বেআইনি।  

যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক জসীম উদ্দিন বলেন, মহাসড়কের পাশে তেল বিক্রি ও মজুত করা সম্পূর্ণ অবৈধ, এর আগে মেসার্স সোহেল অ্যান্ড ব্রাদার্সকে তেল বিক্রি থেকে বিরত  থাকার জন্য জেলা প্রশাসক বরাবর সুপারিশ করা হলে সেটি বন্ধ করে দেওয়া হয়, কিন্তু আবার তিনি নিয়মনীতি না মেনে তেল বিক্রি করে আসছেন। অবৈধভাবে তেল বিক্রি বন্ধ করতে গত সপ্তাহে আবারো পদ্মা, মেঘনা ও যমুনা এই তিন কোম্পানি সম্মিলিতভাবে জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে।

 এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানার সঙ্গে যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। 

তবে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক  বলেন, এ বিষয়ে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি

বারহাট্টায় কাল্‌ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা

মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’

হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১

জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ

নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ

রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক

জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ

কুতুবদিয়া ‎ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া

চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর রোগীর মৃত্যু, তদন্তে জেলা স্বাস্থ্য বিভাগ