ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ ২০২৬) সকালে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা শিশু বিষয়ক দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা প্রোকৌশলী ইনছাফুল হক সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা আবুল হোসেন,সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারী সংগঠনের নেত্রীবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সাংবাদিক বৃন্দ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের সার্বিক উন্নয়নে নারীর অংশগ্রহণ অপরিহার্য। নারী ও কন্যাশিশুর অধিকার নিশ্চিত করতে হলে পরিবার, সমাজ এবং রাষ্ট্র—সব পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ সৃষ্টি এবং নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভায় বক্তারা আরও বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা এবং অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত হলে একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তারা । অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় কয়েকজন নারীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়,নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ