পাবনায় ছাত্র আন্দেলনের সময় দু’ছাত্র হত্যকারী সেই আ.লীগ নেতা সাঈদ চেয়ারম্যানের ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
পাবনা সদর উপজেলায় এএমবিডি ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। ইটভাটাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পাবনায় দুই শিক্ষার্থীকে সরাসরি গুলি করে হত্যাকারী পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাঁড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ খানের মালিকানাধীন।
অবৈধ ইটভাটা অভিযানের অংশ হিসেবে সোমবার (১০ মার্চ) সকালে সদর উপজেলার দোগাছীতে এই অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন।
তিনি জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়াই ইটভাটাটির কার্যক্রম চলছিল। এজন্য সকালে অভিযান চালিয়ে ইটভাটাটি সরাসরি গুঁড়িয়ে দেয়া হয়েছে। অবৈধ ইটভাটা চলতে দেয়া হবে না। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর পাবনার ইন্সপেক্টর আব্দুল মোমিনসহ বাংলাদেশ সেনাবাহিনী, জেলা আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক আব্দুল গফুর জানান, পাবনা সদর উপজেলায় ৬২টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৯টি বৈধ আর ৫১টিই অবৈধভাবে চলছিল। ইতিমধ্যেই আমরা আজকেরটাসহ ৫টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছি। পর্যায়ক্রমে বাকিগুলোতেও অভিযান চলবে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট পাবনা শহরের ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ চলাকালে হঠাৎ শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলিবর্ষণ করেন আবু সাঈদ খান। এতে ঘটনাস্থলেই মাহবুব হাসান নিলয় (১৪) ও জাহিদুল ইসলাম (১৯) নামের দুই শিক্ষার্থী নিহত এবং অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এঘটনায় দুটি মামলার প্রধান আসামি আবু সাঈদ খান। ঘটনার পর থেকেই সাঈদ পলাতক রয়েছে।
এমএসএম / এমএসএম
খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন
রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু
নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত
জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন
মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে
মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা