ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সড়ক দুর্ঘটনা রোধে পিরোজপুর সড়ক বিভাগ এর প্রচেষ্টা অব্যাহত রয়েছে


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ১০-৩-২০২৫ বিকাল ৫:৪৬

সাম্প্রতিক সময়ে সড়ক দূর্ঘটনার হার বৃদ্ধি পাওয়ায় সড়ক নিরাপত্তা কার্যক্রম জোরদার করার অংশ হিসেবে সড়ক বিভাগ, পিরোজপুরের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে পিরোজপুর সড়ক বিভাগের আওতাধীন বেশ কিছু দূর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে এবং ১৮ টি সতর্কীকরণ রিফ্লেক্টিং বোর্ড স্থাপন করা হয়েছে। মহাসড়কে গতিসীমা বজায় রেখে গাড়ি চলাচল নিশ্চিত করার জন্য পর্যাপ্ত গতিসীমা সাইন বসানো হয়েছে। এছাড়াও  মহাসড়কের সকল অংশে রোডমার্কিং এর পাশাপশি বিভিন্ন পয়েন্টে স্থাপিত স্পিডব্রেকার, রাম্বল স্ট্রিপ ও জেব্রা ক্রসিংসমূহ মার্কিং করা হয়েছে দুর্ঘটনাপ্রবন এলাকায় লাগানো হয়েছে সতর্কতামূলক  সাইনবোর্ড । রাতে বাকসমূহ স্পষ্টভাবে দৃশ্যমান করার জন্য পর্যাপ্ত সংখ্যক রিফ্লেক্টিং শেভরন সাইন, রোড স্টাড ও গাইড পোস্ট স্থাপন করা হয়েছে। মহাসড়কে দূর্ঘটনার হার বৃদ্ধির কারণ হিসেবে আনস্পেসিফাইড যানবাহন ও এই সকল বাহনের অদক্ষ চালককে  অধিকাংশক্ষেত্রে  দায়ী বলে মনে করা হচ্ছে। একই মহাসড়কে বিভিন্ন গতির যানবাহন চলার ফলে দ্রুতগতিসম্পন্ন যানবাহন পরিচালনায় যথেষ্ট বেগ পেতে হচ্ছে এবং প্রায়ই দূর্ঘটনা ঘটছে।

সড়ক বিভাগ পিরোজপুর এর নির্বাহী প্রকৌশলী  তানভীর আহমেদ প্রতিবেদককে বলেন,বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা পিরোজপুর সড়ক বিভাগের  আওতাধীন সকল সড়কে যেখানে যে ব্যবস্থা নেয়া প্রয়োজন তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি এবং সর্বসময় এগুলোর তদারকি করছি যাতে পিরোজপুর  সড়ক বিভাগের আওতায় যে সকল রাস্তা আছে সেই সকল রাস্তায় সকল ধরনের দুর্ঘটনা থেকে সকলে রক্ষা পায়।পাশাপাশি আমরা সকল গাড়িচালকদের ও সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি,সকলকে সড়ক পরিবহন আইন মেনে চলার পরামর্শ দিচ্ছি।আমাদের এ ধরনের কার্যক্রম আগামী দিনে আরো বেগবান হবে ও এই ধরনের  কার্যক্রম অব্যাহত থাকবে।

এমতাবস্থায়, মহাসড়কে শৃংখলা নিশ্চিত করা সম্ভব না হলে সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক নিরাপত্তা (Road Safety) নিশ্চিতে গৃহীত কার্যক্রমসমূহ শতভাগ সুফল বয়ে আনবে না।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা: ওসির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি

উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু

রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত

খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা

পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা

আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার

মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ