ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে সুবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১-৩-২০২৫ দুপুর ২:৩

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১.৩০ ঘটিকায় শান্তিগঞ্জস্থ  বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অস্থায়ী ক্যাম্পাসের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

এসময় ইলিয়াস, সজিব, রাতুল, রাজ, নিয়ন, আশরাফ, মাহি, তাসনিম, সুদিপ্তা চৌধুরী, তানভী, তনুশ্রী, শাহরিয়ার খান, সোহান, ফরহাদ,  নাফি, রোবাইয়া জান্নাত ও অনিক হাসান স্বাধীন সহ সুবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। 

সমাবেশে বক্তব্য রাখেন সুবিপ্রবির শিক্ষার্থী সুরভী চৌধুরী, মো: নিশাদ, তানিম, জাকারিয়া, লাবণ্য, তাকবিলসহ আরও অনেকে৷ 

শিক্ষার্থীরা বলেন, দেশে ধর্ষণের ঘটনা দিনদিন বেড়েই চলছে। মাত্র আট বছরের শিশুও নিরাপদ নয়। সরকার এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা আরও বলেন, রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতেই হবে৷ অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা ঘরে বসে থাকবে না৷ 

এছাড়াও, এ সমাবেশে তারা ধর্ষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে এবং দেশের অরাজকতা নিরসনে অন্তর্বর্তী সরকারকে দ্রুত কার্যকর ভূমিকা রাখার দাবি জানান।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত