ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ফেসবুকে পোস্ট দিয়ে পবিপ্রবির ছাত্রশিবির সভাপতির আত্মপ্রকাশ


পাবিপ্রবি প্রতিনিধি photo পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১১-৩-২০২৫ দুপুর ৪:২

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান অনুষদের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী জান্নাতীন নাইম জীবন। গতকাল রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ আত্মপ্রকাশ করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, "সততা, কর্মস্পৃহা ও ন্যায়ের সৌধের উপর প্রতিষ্ঠিত হোক আমার প্রিয় প্রতিষ্ঠান পবিপ্রবি। শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ বজায় থাকুক, গবেষণার দ্বার উন্মোচিত হোক। বন্ধ হোক পতিত ফ্যাসিবাদের আগ্রাসন। বেঁচে থাকুক স্বপ্নদ্রষ্টা প্রতিটি শিক্ষার্থীর লালিত স্বপ্ন। নিরাপদ ও স্বাধীন বিচরণ ভূমিতে পরিণত হোক ১০৯ একর। আর চাই না সাক্ষী হতে আবরার ফাহাদ কিংবা জুলাই বিপ্লবের আবু সাঈদ কিংবা মুগ্ধের। তবে প্রয়োজনে প্রস্তুত আমরা আবু সাঈদ কিংবা মুগ্ধ হওয়ার। সকল শিক্ষার্থীদের পাশে আমরা পথচলার সারথি হয়ে থাকতে চাই।"

পোস্টের শেষে তিনি সভাপতি হিসেবে নিজের নাম প্রকাশ করেন। তবে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও তার এমন আত্মপ্রকাশ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ৫ আগস্টের পর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রসংগঠন, শিক্ষক ও কর্মকর্তারা প্রকাশ্যেই রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রেখেছেন। সর্বশেষ সোমবার (১০ মার্চ) রাতে শিবিরের সভাপতি জীবন আত্মপ্রকাশ করেন।আত্মপ্রকাশের বিষয়ে জিজ্ঞেস করা হলে পবিপ্রবি শিবিরের সভাপতি জান্নাতিন নাইম জীবন বলেন,"ফ্যাসিবাদী আগ্রাসনের চক্ষুশূল ছিল ইসলামী ছাত্রশিবির। ছাত্রশিবিরের সাংগঠনিক সক্ষমতা ও শৃঙ্খলার পূর্ণতাকে ফ্যাসিবাদী গোষ্ঠী নিজেদের জন্য হুমকিস্বরূপ মনে করত। যার ফলশ্রুতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নির্যাতন ও নিষ্পেষণে জর্জরিত ছিল। বিগত ১৭ বছরে সবসময় পবিপ্রবিতে ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত ছিল এবং শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছে এবং ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ।"

ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ থাকার পরও কেন আত্মপ্রকাশ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমাদের দাবি ছিল লেজুড়বৃত্তিক রাজনীতির নিষিদ্ধকরণ। ছাত্রশিবির কখনোই লেজুড়বৃত্তিক রাজনৈতিক দল নয়। আমরা চাই আধিপত্যবাদী ছাত্ররাজনীতির অবসান। দল-মত, জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে শিক্ষার্থীদের প্রয়োজনে ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ রেখে এগিয়ে যেতে চাই।"

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা