দুমকিতে ধর্ষনের প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরামের মানববন্ধন
মাগুড়ায় শিশু আছিয়া ধর্ষনের প্রতিবাদে দুমকিতে নারী ও শিশু অধিকার ফোরামের নের্তৃত্ত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় দুমকি নতুন বাজারে (লেবুখালি -বাউফল) সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে দুমকি উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের নেত্রী হেলেনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী মোসাঃ জেসমিন জাফর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা নারী ও শিশু অধিকার ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোসাঃ পারভীন, দপ্তর সম্পাদক সারমীন আক্তার, প্রচার সম্পাদক পারুল বেগম, কোষাধ্যক্ষ কোহিনুর বেগম প্রমূখ। মানববন্ধনে মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষনের তীব্র নিন্দা জানান এবং ধর্ষকদের ফাঁসির দাবি করেন।এ সময় দুমকি উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের নেত্রী ফাতিমা আক্তার কচি,লিজা আক্তার, বিউটি বেগম, হিরা আক্তার সহ সংগঠনের কয়েক শতাধিক নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ