৭ দফা দাবিতে সারাদেশে ইট উৎপাদন বন্ধ ঘোষনা বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
৭ দফা দাবি না মানলে আগামী ২৫ মার্চ থেকে পরবর্তী ১৫ দিন সারা দেশে ইট বিক্রি বন্ধের ঘোষণা করা হয়েছে। এরপরেও দাবি বাস্তবায়িত না হলে আগামী বছর থেকে দেশের সকল ইটভাটার ইট উৎপাদন বন্ধের হুশিয়ারী দেন সংগঠনের নেতারা। ১১মার্চ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কাযালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন বাংলাদেশ ইট প্রস্তুতকারি মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান। এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থান থেকে ইট ভাটার মালিক ও শ্রমিকরা জেলা সদর এলাকায় একত্রিত হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কাযালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ ইট প্রস্তুতকারির মালিক সমিতির নেতৃবৃন্দ। এদিকে সমাবেশে মালিক সমিতির নেতারা বলেন এই শিল্পের সাথে প্রায় ৫০ লাখ শ্রমিক কাজ করছে। সবকিছুই মিলিয়ে প্রায় ২কোটি মানুষের রুটি রুজির ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও এই খাতের মালিকদের প্রায় ৮ হাজার কোটি টাকার ব্যাংকে লোন রয়েছে। ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোনের টাকা অনাদায়ী থেকে যাবে। হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারাবে সরকার।
উল্লেখ্য ঝিকঝ্যাক ইটভাটার ছাড়পত্র ও লাইন্স প্রাপ্তির জটিলতার নিরসনের জন্য বাংলাদেশের ইট প্রস্তুতকারী মালিক সমিতির ৭ দফার দাবিতে নানা কর্মসূচি পালণ করে আসছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারি মালিক সমিতির যুগ্ম মহাসচিব শাজাহান সরকার, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন ধলা, মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হোসেন, কালিহাতী উপজেলা শাখার সভাপতি শহীদ মিয়া, কেন্দ্রীয় সদস্য ছানোয়ার হোসেন খান, মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সদস্য জুলহাস মিয়া। বিক্ষোভ সমাবেশ সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক সিদ্দিকী।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied