ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জের গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে আহত ২৫


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-৩-২০২৫ দুপুর ১:১৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমিতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন৷ 

মঙ্গলবার(১১ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে৷  

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টায় বীরগাঁও গ্রামের তয়ফুর হোসেন ও নুয়েল আহমদের মধ্যে জমিতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়৷ তর্কবিতর্কের একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন৷ ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন লোক আহত হয়েছেন৷ আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন৷ খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ 

তয়ফুর হোসেনের পক্ষের আহতরা হলেন,  নিয়াজ, শাওন, তয়ফুর হোসেন 
আবু আলী, জাবেদ, বাকুল, জমির হোসেন হেলাল, সেবিনুর ও সাধু।  নুয়েলে আহমদের পক্ষের আহতরা হলেন,  সাব্বির সোহান, জাহিন, সুবেল রিমন ও রুবেজ। তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নাম জানা যায়নি৷ 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আকরাম আলী বলেন, ওই এলাকার পরিস্থিতি এখন শান্ত আছে৷ অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত