ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ঘাঁস কাটতে গিয়ে দেখলো জঙ্গলে পড়ে আছে তরুণের অর্ধগলিত লাশ


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১২-৩-২০২৫ দুপুর ৩:৩৮

নোয়াখালীর সদর উপজেলা থেকে নিখোঁজের তিন দিন পর এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।  প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ইঁদুর মারা বিষ খেয়ে ওই তরুণ আত্মহত্যা করে।  

বুধবার (১২ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামের কালামিয়ার পোল সংলগ্ন বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।  

নিহত তরুণের নাম মনির হোসেন ওরফে কামরুল (২৫)। তিনি উপজেলার করিমপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির নুর নবী গাজীর ছেলে।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে স্থানীয় এক বাসিন্দা করিমপুর গ্রামের কালামিয়া পোল সংলগ্ন মেহগনি বাগানের পাশে গরুর জন্য ঘাস কাটতে যায়। ওই সময় সেখানে তিনি কামরুলের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তার শৌরচিৎকার শুনে লোকজন এগিয়ে আসেন। পরবর্তীতে স্থানীয় লোকজন জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সুধারাম থানার সেকেন্ড অফিসার (এসআই) শ্রীবাস চন্দ্র দাস বলেন, কামরুল বেকার ছিলেন। প্রায় শ্বশুর বাড়িতে থাকতেন, নিজের বাড়িতে কম থাকতেন। গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সেবন করতেন। তার মরদেহের পাশে ইঁদুর মারার বিষের ওষুধ পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ইঁদুরের বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।   

এমএসএম / এমএসএম

নোয়াখালীতে চাঁদার দাবিতে বোমা ফাটিয়ে বাড়ির ভাউন্ডারী ওয়াল ‎ভাঙ্গার অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে মামলা

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু