ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল সিকদার


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৩-৬-২০২১ দুপুর ১:৪৫
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতির হলেন ভোরের কাগজের সাংবাদিক কামরুল সিকদার। বুধবার (২ জুন) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ফরিদপুর জেলা শাখা তাকে এ দায়িত্ব প্রদান করে। ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের অফিসকক্ষে বুধবার সন্ধ্যায় বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সহ-সভাপতি কামরুল সিকদারকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়।
 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফয়সাল আহম্মেদ রবিন, সহ-সভাপতি শেখ ফজলুল করিম, এসএম মহাব্বত আলী, দপ্তর সম্পাদক সাজিদুর রহমান সোহেল, বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এস কে মনজুর তুষার প্রমুখ।
 
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফয়সাল আহম্মেদ রবিন বুধবার স্বাক্ষরিত এক পত্রে বোয়ালমারী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে কামরুল সিকদারকে দায়িত্ব প্রদান সম্পর্কে উল্লেখ করা হয়, বোয়ালমারী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. তবিবুর রহমান মিন্টুর মৃত্যুতে সভাপতির পদ শূন্য হওয়ায় ১নং সহ-সভাপতি চাকরিজনিত কারণে ঝিনাইদহ জেলার কালীগঞ্জে অবস্থান করায় ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শওকত আলী জাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফয়সাল আহম্মেদ রবিনের পরিচালনায় এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে ২নং সহ-সভাপতি কামরুল সিকদারকে বোয়ালমারী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।
 
কামরুল সিকদারকে বোয়ালমারী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতির (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেয়ায় অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান তাকে শুভেচ্ছা জানিয়েছে। 
 
কামরুল সিকদার এর আগে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন যাবত আওয়ামী রাজনীতির সাথে জড়িত। তিনি ১৯৯৫-৯৬ সালে বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রী সংসদের এজিএস ছিলেন। 
 
উল্লেখ্য, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ৮ মার্চ  উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. তবিবুর রহমান মিন্টু (৫৫) অকাল প্র‍য়াত হওয়ায় পদটি শূন্য হয়।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ