ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে সহস্রাধিক গরীব পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৩-৩-২০২৫ দুপুর ২:১৭

প্রতি বছরের ন্যায় ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ফেয়ার ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবু'র উদ্যোগে পটুয়াখালীর দুমকিতে সহাস্রাধিক গরীব ও অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে উচ্ছ্বাসিত ছিল হতদরিদ্র পরিবারের সদস্যগণ। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টায় উপজেলার দুমকি নতুন বাজারস্হ আল মামুন সুপার মার্কেট চত্বরে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে চাল, মুসুরি ডাল, তৈল, আলু, পিঁয়াজ, সেমাই, দুধ, চিনি, খেজুর ও সাবান প্রদান করা হয়। এছাড়াও পরে আরো তিন শতাধিক দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন দুমকি আপতুন নেসা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মমতাজ উদ্দিন খান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ এছহাক আলী সরদার, দুমকি উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার, দুমকি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সহিদ সরদার ও জাহিদুল ইসলাম খান প্রমুখ। 

দুমকি উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার বলেন, সমাজে এধরনের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। প্রতি বছরের ন্যায় দুই ঈদেই দুঃস্থ মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে ও ঈদে বাড়তি আনন্দ দিতে এমন ঈদ উপহার বিতরণ করে আসছে ইউনাইটেড ফেয়ার গ্রুপ যা একটি মহৎ উদ্যোগ।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস