ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে অবৈধ বালু পরিবহনের দায়ে ২ শ্রমিকের তিন দিনের কারাদণ্ড


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ১৩-৩-২০২৫ দুপুর ৩:৩৭

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে বালু পরিবহনের অপরাধে দুই শ্রমিককে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৩ মার্চ ) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম এ দণ্ড প্রদান করেন।জানাযায়, উপজেলায় পাশে দিয়ে প্রবাহিত করতোয়া নদীর শালিকাদহ এলাকা থেকে ট্রাক্টর দিয়ে অনুমোদনহীনভাবে বালু পরিবহন করছিলেন শ্রমিক শ্রী পল্লব কুমার(২৪) ও শাহিদ হোসেন(২০)। 

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাদের তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার