ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

গুলি করে যুবক হত্যায় যাবজ্জীবন সাজা, যুবদল নেতা গ্রেপ্তার


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৩-৩-২০২৫ দুপুর ৪:২৮

নোয়াখালীর চাটখিল থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. বোরহান (৪৮) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে করেছে র‍্যাব-১১।
 
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চাটখিল পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেফতার বোরহান চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও খিলপাড়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং একই ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের খাদুয়া বাড়ির মাওলানা অলি উল্লার ছেলে।  

র‍্যাব-১১ জানায়, মামলার ভিকটিম মো. মামুনুর রশিদ খানকে আসামিরা তাদের সাথে অপরাধমূলক কাজ করার জন্য বিভিন্ন ভাবে প্রভাবিত করে আসছিল। তিনি আসামিদের সাথে অপরাধমূলক কাজ করতে রাজি না হয়ে প্রতিবাদ করলে আসামি বোরহানসহ অপরাপর আসামিরা রশিদ খানকে হত্যা করার হুমকি প্রদানসহ হত্যার পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ১৮মে রশিদ খান তার সঙ্গীয় মাহবুবসহ মোটরসাইকেল যোগে দেলিয়া বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। যাত্রা পথে রাত সাড়ে ৯টার দিকে চন্দ্রগঞ্জ ইউয়িনের ৩নম্বর ওয়ার্ডের পূর্ব আমানি লক্ষীপুর গ্রামের সাবেক মেম্বার সাহাব উদ্দিনের পুরান দোকানের সামনে পৌছলে আসামিরা পূর্বপরিকল্পিত ভাবে রশিদ খানের মোটরসাইকেল গতিরোধ করে এলোপাতাড়ি গুলি করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার ন্যাশনাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। বিজ্ঞ আদালত মামলার বিচারকার্য শেষে গ্রেফতার আসামি বোরহানের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা ও ২০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।  

এমএসএম / এমএসএম

নোয়াখালীতে চাঁদার দাবিতে বোমা ফাটিয়ে বাড়ির ভাউন্ডারী ওয়াল ‎ভাঙ্গার অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে মামলা

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু