কালকিনিতে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে
মাদারীপুরের কালকিনিতে মো. সেকান্দার সরদার-(৫৫) নামে এক অসহায় কৃষকের বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দুই উপজেলার সমন্বয়ে গঠিত ভূরঘাটা প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অসহায় কৃষক সেকান্দার সরদার, তার স্ত্রী নিলুফা বেগম ও তার ছেলে দীন ইসলাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী সেকান্দাসহ ওই অসহায় পরিবারের লোকজনে সাংবাদিকদের জানান, তারা তাদের নিজ জমিতে একটি পাকা ঘর নির্মান কাজ শুরু করেন। পরে স্থানীয় একটি প্রভাবশালী মহল তাদের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবী করেন। ওই প্রভাবশালী মহলের দাবীকৃত চাঁদার টাকা পরিশোধ করতে রাজি না হওয়ায় গত শুক্রবার সকালে ওই অসহায় সেকান্দারের বসতবাড়িতে হামলা চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকরসহ বিভিন্ন ধরনের মালামাল লুটপাট করে নিয়ে গেছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ওই স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এদিকে বসতবাড়িতে ভাংচুরের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন থানা পুলিশ।
অসহায় কৃষক সেকান্দার সরদার, তার স্ত্রী নিলুফা বেগম ও তার ছেলে দীন ইসলাম কান্না জরিত কণ্ঠে বলেন, আমরা আমাদের নিজ জমিতে একটি পাকা ঘর নির্মান কাজ শুরু করি। পরে স্থানীয় প্রভাবশালী রহিম সরদারসহ বেশ কয়েকজন মিলে আমাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন। কিন্তু আমরা তাদের দাবীকৃত চাদার টাকা দিতে রাজি না হওয়ায় রহিম সরদার, রেজা দপ্তরী, করিম সরদার, হালিম সরদা ও মোতালেব সরদারসহ বেশ কিছু লোকজন মিলে বোমা বিস্ফোরন ঘটিয়ে আমাদের বসতবাড়িতে হামলা চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকরসহ কয়েক লাখ টাকার বিভিন্ন ধরনের মালামাল লুটপাট করে নিয়ে গেছেন তারা। তাই তাদের নামে আদালতে একটি চাদা বাজির অভিযোগ দায়ের করেছি। এতে ক্ষিপ্ত হয়ে প্রভাবশালীরা আমাদের বিভিন্ন ধরনের হুমকী-ধামকী দিয়ে আসছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, বসতবাড়িতে ভাংচুরের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন।
এমএসএম / এমএসএম
নওয়াপাড়ায় ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল
কাশিমপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমান
নাগরপুরে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ
রৌমারী হাট-বাজারে আইনশৃঙ্খলা সভায় অতিরিক্ত টোল আদায়ের অনুমতি দিলেন ইউএনও
সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ঘন্টায় মাদক, ডাকাতিসহ অনলাইন ক্যাসিনো কান্ডে জড়িত ১২জন আটক
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর
ঠাকুরগাঁওয়ে তাঁতশিল্প পুনরুজ্জীবনে আশার বার্তা দিলেন ডাঃ শামারুহ মির্জা
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
গাসিকে মাসব্যাপী কর মেলা উদ্বোধন ও প্রশাসকের বাজার পরিদর্শন
প্রায় দুইশ’ বাইকারের অংশগ্রহণে নড়াইলে সুজুকি রাইডার্স ডে
রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানার আসামি গ্রেফতার
পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত
হাটহাজারীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পসমূহের উদ্ধোধন করেন প্রতিমন্ত্রী মীর হেলাল
Link Copied