ধামইরহাটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলামের সভাপতিত্বে ১৩ মার্চ বেলা ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রোগ প্রতিরোধ, শরীরের জন্য ভিটামিন "এ" ক্যাপসুলের প্রয়োজনীয়তা, গুরুত্ব ও কিভাবে প্রদান করা হবে সে বিষয়ে পরিকল্পনা তুলে ধরে বক্তব্য প্রদান করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম। স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আব্দুর রাজ্জাক এর উপস্থাপনায় মতামত প্রদান করেন ডাক্তার তাসনিম আরা মুক্তা, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, থানার সাব-ইন্সপেক্টর ফিরোজ হোসেন, এমটি ইপিআই সারোয়ার হোসেন, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট প্রতিনিধি শারমিন আক্তার সুরভী, সাংবাদিক অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, এম এ মালেক, অরিন্দম মাহমুদ প্রমুখ। এমটি ইপিআই সরোয়ার হোসেন জানান, উপজেলার ৮টি ইউনিয়নে ১৯২টি কেন্দ্রে আগামি ১৫ মার্চ এই টিকা খাওয়ানো হবে। প্রতিটি কেন্দ্রে ২জন করে ৩৮৪ জন স্বেচ্ছাসেবক এই সরকারি সেবাদানে সহযোগিতা করবেন।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান