ভূরুঙ্গামারীতে বিএসটিআই অভিযানে কুমিল্লা বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অভিযানে কুমিল্লা বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার কুমিল্লা বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। অভিযানের সময় দেখা যায়, কুমিল্লা বেকারি নামের প্রতিষ্ঠানটি লাচ্ছা সেমাই উৎপাদন ও বাজারজাত করলেও তাদের বিএসটিআই কর্তৃক প্রদত্ত সিএম (Certification Mark) লাইসেন্স ছিল না। বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১) ধারার আওতায় লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে কুমিল্লা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে লাইসেন্স ছাড়া এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে আরও কঠোরআইনগত ব্যবস্থা নেওয়া হবে জরিমানাপ্রাপ্ত কুমিল্লা বেকারির মালিক দীন ইসলাম (৫৮)। তিনি ভূরুঙ্গামারী উপজেলার গছিডাঙ্গা ইউনিয়নের পাইকের ছড়া গ্রামের বাসিন্দা। অভিযানে বিএসটিআই-এর পরিদর্শক মো.জামিনুর রহমান,ভূরুঙ্গামারী থানার উপ-পরিদর্শক (এসআই) মিতুআহম্মেদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত এ সময় ছিলেন। প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ